Karim-Banu Foundation

Are you ready to help them? Let's become a volunteer!

Helping each other can make world better

Event Details

Image
Image
Image

15 Jul, 2026

চট্টগ্রাম, কক্সবাজার

Md. Siam Hossain

বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে করিম-বানু ফাউন্ডেশন

প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১১:০৮ এএম

বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে করিম-বানু ফাউন্ডেশন

চট্টগ্রামের পাশাপাশি দেশের বেশ কিছু জেলাতে বন্যার সৃষ্টি হয়েছে।

এ কারণে মানবেতর জীবনযাপন করছেন এই সব জেলার মানুষ। এবার বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন করিম-বানু ফাউন্ডেশনের চেয়ারম্যান ইউসুফ হোসেন। 

মঙ্গলবার (১৪ জুলাই) তিনি এক বিবৃতিতে জানান, ‘চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবানসহ দেশের অনেক এলাকা এখন বন্যাকবলিত। লাখো মানুষ পানিবন্দি। অনিশ্চয়তা ও দুর্ভাবনায় দিন পার করছে অসংখ্য মানুষ। এই বিপর্যয়ে আক্রান্ত মানুষদের সমব্যথী আমরাও।’

তিনি আরো বলেন, ‘বানভাসি মানুষদের জন্য করিম-বানু ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সহায়তা করার চেষ্টা করছি। শনিবার সারাদিন আমরা চট্টগ্রামের সাতকানিয়াসহ বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করবো।আমাদের ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। আশা করি, এই দুর্যোগ দ্রুত কেটে যাবে। ততদিন পর্যন্ত সর্বস্তরের মানুষকে আমি আহ্বান জানাবো ঐক্যবদ্ধভাবে অসহায় মানুষদের পাশে থাকার জন্য। এবং সাধ্যানুযায়ী যতটুকু করা যায়, তা করার।’

Recent Events