Karim-Banu Foundation

Are you ready to help them? Let's become a volunteer!

Helping each other can make world better

Event Details

Image
Image
Image

06 Dec, 2026

ভোলার দৌলতখান

Md. Siam Hossain

বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন

প্রকাশিত: ১৪:৪৭, ১৯ জুন ২০২৬

বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন

বিরল রোগে আক্রান্ত ভোলার দৌলতখানের সুকদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী তাকিয়া। আর্থিক অস্বচ্ছলতার অভাবে তার পরিবারের পক্ষ থেকে চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছিলো না। এমতাবস্থায় তাকিয়ার চিকিৎসার জন্য পাশে দাঁড়িয়েছে করিম-বানু ফাউন্ডেশন। করিম-বানু ফাউন্ডেশনের পারিবারিক সদস্য এমরানুল হক স্কুলের শিক্ষক ও তাকিয়ার মায়ের সাথে কথা বলে তাকিয়ার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পৌঁছে দেন। করিম-বানু ফাউন্ডেশনের চেয়ারম্যান ইউসুফ হোসেন বলেন, ‘মানবতার পাশে, মানুষের কল্যাণে’ এই স্লোগানকে ধারণ করে সমাজের পীড়িত, অসহায়, দরিদ্র, দুর্বল ও মানবেতর জীবনযাপনকারী প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের নিশ্চয়তা এবং সার্বিক সহায়তা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে করিম-বানু ফাউন্ডেশন। সেই সঙ্গে দেশের বিভিন্ন মসজিদ ও মাদরাসায় বয়স্ক, স্কুল, কলেজ ও আলিয়া মাদরাসায় পড়ুয়া ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে সহিহ-শুদ্ধভাবে কুরআন ও নামাজ শিক্ষা কোর্স চালু করেছে করিম-বানু ফাউন্ডেশন। বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে উত্তরবঙ্গে বেশ কয়েকটি টিউবওয়েল স্থাপন করেছে করিম-বানু ফাউন্ডেশন। সদকায়ে জারিয়া হিসেবে এই কাজ চলমান রয়েছে। মানুষের চিকিৎসার জন্যও আর্থিক সহায়তা প্রদান করছে। মানবতার পাশে, মানুষের কল্যাণসব সময় কাজ করবে করিম-বানু ফাউন্ডেশন।

Recent Events