Karim-Banu Foundation

Are you ready to help them? Let's become a volunteer!

Helping each other can make world better

Event Details

Image
Image
Image

22 Feb, 2026

ভোলার দৌলতখানে

Md. Siam Hossain

অসহায় তিন শতাধিক পরিবারের মাঝে করিম-বানু ফাউন্ডেশনের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

ভোলার দৌলতখানে তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে করিম-বানু ফাউন্ডেশন।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে দৌলতখান মধ্যবাজারে করিম-বানু ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত থেকে এসব ইফতার সামগ্রি বিতরণ করেন।

করিম-বানু ফাউন্ডেশনের চেয়ারম্যান ইউসুফ হোসেন বলেন, করিম-বানু ফাউন্ডেশন দেশব্যাপী অসহায় পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রি বিতরণের উদ্যোগ নিয়েছে। তারই ধারাবাহিকতায় ভোলার দৌলতখানে আজ তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রি বিতরণ করা হলো। মহান সৃষ্টিকর্তার নৈকট্য লাভ ও পবিত্র মাহে রমজানে তারা সেহেরী-ইফতার করতে পারে সেজন্যও আমাদের এই উদ্যোগ।

 উল্লেখ্য, 'মানবতার পাশে-মানুষের কল্যাণে' এই স্লোগানকে ধারণ করে করিম-বানু ফাউন্ডেশনের উদ্যোগে এ বছর সারাদেশে কয়েক হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়

Recent Events