Karim-Banu Foundation

Are you ready to help them? Let's become a volunteer!

Helping each other can make world better

Event Details

Image
Image
Image

17 Jan, 2026

লালমনিরহাট

করিম-বানু ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ

লালমনিরহাট, জেলার সদর উপজেলার চর খারুয়ার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে ‘করিম-বানু ফাউন্ডেশন’।
শুক্রবার সংগঠনটির উদ্যোগে কয়েকশ' শীতার্ত মানুষের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ করা হয়েছে।

আয়োজকেরা জানান, তীব্র শীতের কারণে গ্রামাঞ্চলের খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষজন চরম দুর্ভোগে দিনাতিপাত করছেন। এসব মানুষের কষ্ট কিছুটা লাঘব করতেই করিম-বানু ফাউন্ডেশন এই কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা।

শীতবস্ত্র বিতরণের বিষয়ে করিম-বানু ফাউন্ডেশনের কর্ণধার ইউসুফ হোসেন বলেন, অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারার অনুভূতির মাত্রা ভিন্ন। আমরা এবার পরিকল্পনা করে দেশের অধিক শীতপ্রবণ অঞ্চলের দুস্থ ও অসহায় শীতার্তদের দ্বারে পৌঁছে দিচ্ছি কম্বল। আমাদের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।