December 06, 2026
বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন
Karim-Banu Foundation
ভোলার দৌলতখানে আলেম, ওলামা, মসজিদের ইমাম ও মুয়াজ্জিন এবং জৈনপুরী খানকা কমপ্লেক্সের খাদেমদের মাঝে শীতবস্ত্র ও খাদ্য বিতরণ করেছেন বৃহস্পতিবার করিম-বানু ফাউন্ডেশনের প্রতিনিধিরা উপস্থিত থেকে কয়েকশ' আলেম, ওলামার মাঝে এই শীতবস্ত্র ও খাদ্য বিতরণ করে।
করিম-বানু ফাউন্ডেশনের চেয়ারম্যান ইউসুফ হোসেন বলেন, সারাদেশে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র ও খাদ্য বিতরণ করছে করিম-বানু ফাউন্ডেশন। সেই ধারাবাহিকতায় ভোলার দৌলতখানে আলেম, ওলামা, মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে শীতবস্ত্র ও খাদ্য বিতরণ করা হলো। মহান সৃষ্টিকর্তার নৈকট্য লাভ ও পবিত্র মাহে রমজানে ভালোভাবে যেন আলেম ওলামারা সেহেরী-ইফতার করতে পারে সেজন্যও আমরা উদ্যোগ নিয়েছি। সুন্দর ও সু-শৃঙ্খলভাবে যাতে এই কার্যক্রমগুলো সম্পন্ন করা যায় সেই জন্য তিনি সকল ইমাম-মুয়াজ্জিন ও রোজদারদের নিকট দোয়া কামনা করেন।