December 06, 2026
বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন
Karim-Banu Foundation
পবিত্র শবে বরাত উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মাঝে করিম-বানু ফাউন্ডেশনের পক্ষ থেকে খাদ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাসাবোতে অবস্থিত করিম-বানু ফাউন্ডেশনের চেয়ারম্যান ইউসুফ হোসেনের বাসভবনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় শতাধিক হতদরিদ্র ও অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
করিম-বানু ফাউন্ডেশনের চেয়ারম্যান ইউসুফ হোসেন জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনের মূল উদ্দেশ্য। পবিত্র শবে বরাত উপলক্ষে মৃত বাবার রুহের মাগফিরাত ও জীবিত মায়ের নেক হায়াত কামনায় তিনি এ আয়োজন করেছেন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
জানা গেছে, করিম-বানু ফাউন্ডেশন নিয়মিতভাবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, খাদ্য সামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। মানবিক উদ্যোগের কারণে সংগঠনটির কার্যক্রম এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে।